বিধানসভার সব স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা
দি নিউজ লায়নঃ মুকুল রায় তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পরেও সাংবিধানিক ভাবে এখনও সে বিজেপি বিধায়ক।ইতিমধ্যেই তাকে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়ছে । আজ এই ঘটনার ফলস্রুতিতে ইস্তফা দিলেন বিজেপি বিধায়কে্রা বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির পদ থেকে। সূত্রে খবর, বিধানসভা পিএসসি চেয়ারম্যান হিসেবে গত 9জুলাই মুকুল রায়ের নাম ঘোষণা করা হয়।মুকুল রায়ের নাম ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়ে বিজিপি মহল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, "এ বিষয়ে আলোচনার কোন সুযোগ পাইনি। তাই পূর্ব নিয়ম অনুযায়ী বিরোধীদল থেকেই ঘোষণা করা হয় পিএসসির চেয়ারম্যান এর নাম। খরচ করার অধিকার যেমন আছে সরকারের, তেমনি বিরোধী দলের অধিকার আছে, সেই খরচ খতিয়ে দেখা। শাসকদল তার ক্ষমতায়ন দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে বারবার "। পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম গোর্খা জনমুক্তি মোর্চা প্রস্তাব করেন।
এগরার তৃণমূল বিধায়ক ছাড়া মুকুল রায়ের নাম কোন বিজিপি বিধায়ক প্রস্তাব করেনি। শাসকদলকে কটাক্ষ করে বলেন সরকার নিজে খরচ করবে,তার হিসেব নিজেই দেবে।যেখানে আমফানের দুনীতির নিরপেক্ষ তদন্তের জন্য আদালতের আদেশে প্রয়োজন হয়,সচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায় ।
এর প্রতি উওরে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তের পক্ষে সায় দিয়ে বলেন, পি এস সি এর চেয়ারম্যান হিসেবে বিজেপির ৭ জনসংসদীয় রাজনীতির অভিজ্ঞতার নিরিখে চেয়ারম্যান হিসেবে মুকুল মুকুল রায় কে মনোনীত করেছে অধ্যক্ষ।

Post a Comment